ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জে ঘাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ

ads

নারায়ণগঞ্জ সদর উপজেলায় সিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ ও জামায়াত-এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। 


প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা যায়, বক্তাবলী রাজাপুর গুদারাঘাটের সিডিউল জমা দিতে গেলে বিএনপির নজরুল গ্রুপ ও রশিদ মেম্বার গ্রুপ এবং জামায়াত-এনসিপি সমর্থিত আলিফ দেওয়ান গ্রুপের মধ্যে প্রথমে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা বাগবিতণ্ডা থেকে ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। দুপুর প্রায় ১টা থেকে ২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে। এ সময় এনসিপি সমর্থক তরিকুল ইসলামসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, টেন্ডার ড্রপের সময়ই ধাক্কাধাক্কির মধ্য দিয়ে সিডিউল জমা দেওয়ার চেষ্টা করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, সিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাধা দেওয়ার ঘটনা ঘটে, এতে উত্তেজনা সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ads
ads
ads

Our Facebook Page